বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে তাদের আওতাধীন এলাকায় তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ (ব্ল্যাকআউট) করে দেন।
জানা যায়, আশুলিয়া থানাধীন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মাশফিকুল হাসানসহ তিনজন কর্মকর্তা এবং সারাদেশে আরো ১৭জনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে আশুলিয়া থানাধীন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এই কর্মসূচি শুরু করে।
.png)
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বিআরইবির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করে আসছিল। যারা ঐ আন্দোলনের নেতৃত্বে ছিল তাদেরকেই চাকরি চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানা যায়।