ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১৭ অক্টোবর ২০২৪
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন ও অফিস কক্ষে অবস্থান করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনাস্থ গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা তাদের পূর্বের দাবি রুরাল ইলেকট্রিকফিকেশন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, পল্লী বিদ্যুৎ সমিতির দাবি-দাওয়া আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ১০ জনকে রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড কর্তৃক চাকরি থেকে অপসারণ করার প্রতিবাদে অপসারণকৃত ১০ জনের নামে মামলা এবং নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত এজিএম (অপারেশন) মো. মনির হোসেনকে মুক্তি এবং নতুন করে কাউকে চাকরি থেকে অপসারণ, মামলা এবং গ্রেফতার না করার দাবিতে কর্মবিরতি পালন ও অফিস কক্ষে অবস্থান গ্রহণ করেন।

আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে দুপুর দেড়টার দিকে গাজীপুর মহানগরীর বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সাব স্টেশনের হাসপাতালের লাইন ব্যতিত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যরা উপস্থিত রয়েছেন।

Advertisement

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মো. জাহিদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করায় অত্র কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়াও অত্র কার্যালয়ের জিএম আবুল বাশার আসাদ চলমান আন্দোলন নিষ্পত্তির লক্ষে বিক্ষুব্ধ কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেছেন বলে জানা যায়। 

আন্দোলনে নেতৃত্বে রয়েছেন ডিজিএম মো. জাহিদুল ইসলাম, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, এজিএম, রিয়াদ কাইয়ুম, এজিএম দেলোয়ার হোসেন, বিলিং সুপারভাইজার নুর ফাতেমা, মিটার কাম ম্যানেজার সোহেল রানা মিঠুসহ প্রমুখ।

আন্দোলনকারীরা কেন্দ্রীয় সমন্বয়ক ১০ জনকে চাকরি থেকে বরখাস্ত ও নেত্রকোণার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (অপারেশন) মো. মনির হোসেনকে মুক্তির দাবিতে  নতুন করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম মো. জাহিদুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করার প্রতিবাদে ঐ কর্মবিরতি পালন ও বিআরআরআই সাব স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করে বলে জানা যায়।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!