ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় প্রাণ গেল সাবেক শিবির নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১৭ অক্টোবর ২০২৪
বাসচাপায় প্রাণ গেল সাবেক শিবির নেতার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসচাপায় সাবেক শিবির নেতা নজরুল ইসলাম নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালশাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান।

Advertisement

তিনি জানান, শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বালশাবাড়ি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর কিছু দূর টেনে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার এসআই ফারুক হোসেন জানান, বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!