ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়াইনঘাট সীমান্তে একজনকে তুলে নিয়ে গেছে বিএসএফ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ১৬ অক্টোবর ২০২৪
গোয়াইনঘাট সীমান্তে একজনকে তুলে নিয়ে গেছে বিএসএফ
ফাইল ফটো

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে হোছন আহমদ নামে একজনকে তুলে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে তুলে নিয়ে যায় বিএসএফ।

হোছন আহমদ গোয়াইনঘাটের পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হোছন আহমদের পরিবার। এর প্রেক্ষিতে তাকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে বিজিবি।

Advertisement

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ভারত সীমান্তের পাশে গরু চরাচ্ছিলেন হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে গেলে তিনি গরুটি ফিরিয়ে আনতে সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়।

ওসি বলেন, হোছন আহমদের পরিবার জিডি করেছে। তাকে ফিরিয়ে আনতে বিজিবি সদস্যরা ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!