ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অতিরিক্ত মদপানে প্রাণ গেল দুই বন্ধুর

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ১৫ অক্টোবর ২০২৪
অতিরিক্ত মদপানে প্রাণ গেল দুই বন্ধুর
ভাঙ্গুড়া থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরো তিনজন। তাদের হাসপাাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য  নিশ্চিত করেছেন।      

স্থানীয়রা জানান, ওই গ্রামের ৫ বন্ধু অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে সোমবার রাত সাড়ে দশটায় রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) মারা যান। এর এক ঘণ্টা আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরীর (১৮) মৃত্যু হয়। এছাড়া আরো তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বজনরা জানান। তবে কোন হাসপাতালে তা তাদের স্বজনরা জানাননি।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.উজ্জল হোসেন বলেন, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয় এবং আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া গুরুতর অসুস্থ আরো তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে লাশের সুরতহাল শেষে পাবনা মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!