ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ ২০

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৬, ১৫ অক্টোবর ২০২৪
এক পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ ২০
কুড়িগ্রাম জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে এক‌দি‌নে কুকুরের কামড়ের শিকার হয়ে আহত হ‌য়ে‌ছেন নারী শিশুসহ অন্তত ২০ জন। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

সোমবার (১৪ অ‌ক্টোবর) দি‌নের বেলা ক‌য়েক ঘণ্টার ব‌্যবধা‌নে উপ‌জেলার ক‌য়েক‌টি এলাকায় এক‌টি কুকু‌রের আক্রম‌ণের শিকার হন আহতরা। প্রাথ‌মিকভা‌বে তারা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচএফপিও) কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, সোমবার ক‌য়েক ঘণ্টার ব‌্যবধা‌নে অন্তত ২০ জন একটি কুকু‌রের কাম‌ড়ের শিকার হ‌য়ে‌ছেন। ধারণা করা হ‌চ্ছে কুকুর‌টি পাগল হ‌য়ে‌ছে। 

Advertisement

আহত‌দের সঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, সোমবার দুপুরের পর থেকে হঠাৎ করে চিলমারীর রমনা রেল স্টেশন এলাকা ও বালাবাড়িসহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে নারী শিশুসহ ২০ জন আহত হন। এ সময় এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। আহত‌দের ম‌ধ্যে অন্তত ১৭ জন প্রাথ‌মিকভা‌বে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।  তবে সরকা‌রিভা‌বে প্রতিষেধক টিকা না থাকায় ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দি‌য়েছেন দায়িত্বরত চিকিৎসক। 

কুকু‌রের কাম‌ড়ে আহত রমনা এলাকার হোসাইন ব‌লেন, সন্ধ্যার দি‌কে আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ করে কুকুর কামড় দেয়। পরে হাসপাতালে গেলে ডাক্তার ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়ে বাইরে থেকে কিনতে ব‌লেন। সরকা‌রি হাসপাতা‌লে ওষুধ ও ই‌ঞ্জেকশন না থাকা দুঃখজনক।

ইউএইচএফপিও ডা. মো. আমিনুল ইসলাম ব‌লেন,  প্রতিষেধক শেষ হয়েছে। আগামীকাল থেকে প্রতিষেধক দেওয়া হবে।

চিলমারী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ভারপ্রাপ্ত) নঈম উাদ্দন ব‌লেন, কুকুর‌টি ধর‌তে ফায়ার সা‌র্ভিসের দা‌য়িত্বশীল‌দের জানা‌নো হ‌য়ে‌ছে। কেউ কুকুর‌টির খোঁজ পাওয়া মাত্র আমা‌দের জানানোর অনু‌রোধ থাক‌লো।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!