জানা গেছে, ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি হুইসেল বাজিয়ে চুনতি বন্যহাতি চলাচলের জন্য নির্মিত ওভারপাস অতিক্রম করছিল। এ সময় একটি বন্যহাতির পাল ওভারপাসের উত্তর পাশে রেললাইন পার হওয়ার পথে ট্রেনটির গতি কমিয়ে দেয়। গতি কম থাকায় সব হাতি পার হতে পারলেও রেললাইনে থেকে যায় একটি হাতি। ঐ হাতিটি ট্রেনের সঙ্গে লেগে আহত হয়।
চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের অবহিত করা হয়েছে। তাদের একটি টিম এসে আহত হাতিকে চিকিৎসা দেবে।
.png)