রোববার সকালে সদর উপজেলার বড় বাজারের বিভিন্ন সবজির দোকান ঘুরে দেখা যায়, ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এছাড়াও আলু ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, মুলা ৮০ টাকা, করলা ১০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ক্রেতা শফিক মিয়া বলেন, দিনদিনই বাড়ছে সবজির দাম। আমরা সাধারণ মানুষ কি করবো, কীভাবে চলবো? এইগুলো কেউ দেখে না। ৫০০ টাকা নিয়ে বাজারে আসলে কিছুই কিনতে পারি না।
.png)
অন্য একজন ক্রেতা সুলাইমান বলেন, ডিমের দাম ৮০ টাকা হালি আর কাঁচা মরিচ ৫০০ টাকা কেজি। সারাদিন কাজ করেও ৫০০ টাকা রুজি হয় না আর বাজারে আসলে মাথা ঘুরে।
সবজি ব্যবসায়ী বিপ্লবী দেবনাথ বলেন, প্রায়ি সব সবজি বেশি দামে কিনতে হয়। আবার আড়ত থেকে নৌকা দিয়ে আনতেও অনেক খরচ হয়। যেমন কাঁচা মরিচ ৪৬০ টাকা নিয়ামতপুর আড়ত থেকে কিনেছি। আনতে গিয়ে আরো খরচ হয়েছে, যার জন্য ৫০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
সাধারণ মানুষ অভিযোগ করছেন, উপজেলা প্রশাসনসহ কোনো দফতরের বাজার পরিদর্শন বা মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে সবকিছুর দাম বাড়িয়ে বিক্রি করছেন।