আটককৃতরা হলেন রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার বাসিন্দা মো. নুরন্নবীর ছেলে মো. ইকরান হাসান এবং একই এলাকার নূর হোসেনের ছেলে মো. মঞ্জুর আলম ।
শনিবার রাতে রাঙ্গামাটি শহরের মানিকছড়ি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।
.png)
তিনি জানান, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মানিকছড়ি চেকপোস্টে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় জাম্বুরা ভর্তি একটি ট্রাকে অবৈধ ভারতীয় সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। তবে সিগারেটের মালিক কে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।