শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ষোলাহাটি এলাকায় অবস্থিত ষোলাহাটি সার্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। মৃত হাছিরাম রাজবংশী উপজেলার গোবিন্দপুর গ্রামের নগেন রাজবংশীর ছেলে।
জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে হাছিরাম রাজবংশী পার্শ্ববর্তী গ্রামের সোলাহাটি সার্বজনীন দুর্গামন্দিরে আরতি নাচ করার সময় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতাল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)