রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
জানা গেছে, আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।
.png)
বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।