ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচন ছাড়া কমিটিতে চেয়ারম্যান-সেক্রেটারি, দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ১২ অক্টোবর ২০২৪
নির্বাচন ছাড়া কমিটিতে চেয়ারম্যান-সেক্রেটারি, দুর্নীতির অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে অবস্থিত ‘আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান, সেক্রেটারি ও উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে উপজেলার মধ্য বাজার এলালায় একটি বিশেষ মতবিনিময় সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই কোম্পানির সদস্যরা।

ওই কোম্পানির চেয়ারম্যান হলেন মো. শাহাদাত হোসেন কাঞ্চন, সেক্রেটারি আলী হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ কামরুল হুদা।

Advertisement

ওই বিশেষ মতবিনিময় সভা ও মানববন্ধনে নেতৃত্ব দেন আশার আলো অপারেটিভ ক্রেডিট লিমিটেডের সদস্য সোহেল মিয়া ও আজাদ খান। এছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্বাচন ছাড়া ওই কোম্পানির কমিটি চলছিল। এই দীর্ঘকালীন সময় চেয়ারম্যান ও সেক্রেটারি পদে থাকায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!