ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ১২ অক্টোবর ২০২৪
শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 
গ্রেফতারকৃত মমতাজ প্রামাণিক- ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা সরকার হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রামাণিককে (৬০) গ্রেফতার করেছে র‍্যাব।

তি‌নি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (১২ অক্টোবর) সকালে র‍্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট সকালে আসামিরা লাঠি, রড, ফালা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সরকারের বাড়িতে ঢুকে ভাঙচুর চালান। এ সময় বাধা দিলে আসামি মমতাজ প্রামাণিক হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে তারা সরকারের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হন। অন্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা সরকারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তারা সরকার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মমতাজ প্রামাণিক পলাতক ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!