ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইল ডিসি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ১২ অক্টোবর ২০২৪
টাঙ্গাইল ডিসি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

টাঙ্গাইল জেলা শহরের কোর্ট সংলগ্ন ডিসি লেক থেকে মিজানুর রহমান (৩৪) নামে এক অটোরিকশা চালকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টা ১৫মিনিটের দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল এ মরদেহ উদ্ধার করে। মৃত মিজানুর রহমান টাঙ্গাইলের কাগমারা গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে।

পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে মিজানুর রহমানকে হত্যা করে মাছ ধরার মাচার নিচে মরদেহ ডুবিয়ে বেধে রাখা হয়। মরদেহের কিছু অংশ ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

Advertisement

এক মাস আগে স্ত্রীর সঙ্গে মিজানুর রহমানের ছাড়াছাড়ি হয়। পারিবারিক ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!