ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে ভাগিয়ে নেন বাবু, ৫ বছর পর প্রেমিককে কোপালেন বৃদ্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১০ অক্টোবর ২০২৪
স্ত্রীকে ভাগিয়ে নেন বাবু, ৫ বছর পর প্রেমিককে কোপালেন বৃদ্ধ
আখাউড়া থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

স্ত্রীকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার পাঁচ বছর পর মো. বাবু মিয়া ওরফে মগাকে দেখতে পেয়ে দা দিয়ে কুপিয়ে জখম করায় এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ

গুরুতর আহত অবস্থায় বাবুকে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার তারাগন দরবার শরীফ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় মিশন আলীকে আটক করেছে। হামলাকারী বৃদ্ধ মিশন আলী কসবা উপজেলার দক্ষিণ খার বাজার এলাকার রফিজ উদ্দিনের ছেলে।  

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ বছর আগে মিশন আলী নামে এক বৃদ্ধের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায় বাবু মিয়া ওরফে মগা নামে এক ব্যক্তি। এরপর তার স্ত্রীকে বিভিন্ন জায়গায় খোঁজ করে কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার তারাগন সৈয়দ শাহসুফী হযরত শেরে আলী শাহ রহ. ওরস মোবারক হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত আশেকানসহ নানা শ্রেণি পেশার লোকজন আসেন। বিকেলে হঠাৎ মাজার সংলগ্ন এলাকায় স্ত্রীকে নিয়ে যাওয়া ওই লোককে দেখতে পান মিশন আলী। এরপর তিনি উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে তাকে আহত করেন। বাবু মিয়া ওরফে মগার বাড়ি কুমিল্লা বলে জানা গেছে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, এ ঘটনায় মিশন আলী নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। খোঁজ খবর নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!