ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোনাবাড়ীতে ডেনিম গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১০ অক্টোবর ২০২৪
কোনাবাড়ীতে ডেনিম গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন যমুনা ডেনিম গার্মেন্টস এন্ড ওয়াশিং লিমিটেডের (যমুনা গ্রুপ) ফ্যান সেকশনের শ্রমিকরা ১৩ দফা দাবিতে আন্দোলন শুরু করছে। 

বৃহস্পতিবার দুপুরে মধ্যাহ্ন বিরতির পর থেকে কর্মবিরতি পালন শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীরা ওই কারখানার অন্যান্য বিভাগের শ্রমিকদের কাজে বাধা প্রদান করে। পরে তারা কারখানার মূল ফটকের সামনে এসে একত্রিত হয় স্লোগান দিতে থাকে।

বিক্ষোভরত শ্রমিকদের জানান, মজুরি বৃদ্ধিসহ কর্মপরিবেশের উন্নতি, অতিরিক্ত ওভারটাইম বন্ধ এবং সাপ্তাহিক ছুটির সময় মেনে চলা। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা দুপুর আড়াইটার দিকে কাশিমপুর-আশুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে। এর ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, যা কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে।

Advertisement

অবরোধের কারণে সাধারণ পথচারী এবং আশেপাশের অন্যান্য কারখানার শ্রমিকরা চলাচলে ব্যাপক ভোগান্তির শিকার হন। অবরোধে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি সড়কের দুই পাশে গড়ে ওঠে ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

শ্রমিকদের দাবি পূরণে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর রিজিওনাল এর শিল্প পুলিশ-০২ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক দের শান্ত করার চেষ্টা করে। তবে শ্রমিকদের সঙ্গে কোনো সংঘর্ষ বা সরাসরি হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি।

শ্রমিকদের দাবি আদায় না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে ভবিষ্যতে তাদের আন্দোলন আরো ব্যাপক আকারে করার কথা জানান।

বিকেলের দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের দাবির বিষয়ে কারখানার ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দাবি আদায়ের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!