বুধবার (৯ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন ব্রিজের কাছ থেকে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ ট্রাক লুটে নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ বলেন, ঢাকার ডেমরা এলাকার টিটে গ্রুপের কারখানা থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে সাভার নামাবাজারে তার প্রতিষ্ঠানে আসার পথে ভোররাত আনুমানিক ৪টার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়। তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি মাইক্রোবাস দিয়ে পথরোধ করা হয় ট্রাকটির। তখন ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
.png)
পরে ৫ থেকে ৬ জনের সশস্ত্র দল ট্রাক চালক সেলিম ও তার সহকারী রাজিবকে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে মাইক্রোতে তুলে তেল ভর্তিট্রাক নিয়ে ধামরাইয়ের দিকে রওনা দেয়। ধামরাই সুতিপাড়া ব্রিজের কাছে মারধর করে চালক ও তার সহকারীকে ফেলে রেখে তেলভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরো বলেন, প্রতিটি ড্রামে ২০৪ লিটার করে সয়াবিন তেল ছিল। যার মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। ট্রাকটিও আমার নিজের। অল্প কিছুদিন আগে ব্যবসায়িক কাজের জন্য ট্রাকটি কিনেছিলাম।
ট্রাকচালক সেলিম মিয়া জানান, তেল নিয়ে সাভারের নামাবাজার আসার পথে ভোর রাত ৪টার দিকে পুলিশের পোশাক পরা অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের জিম্মি করে মারধর করে। এরপর নেশাদ্রব্য খাইয়ে তেলভর্তি ট্রাক লুট করে নিয়ে যায়।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, তেলভর্তি ট্রাক লুটের ঘটনায় থানা অভিযোগ করা হয়েছে। দুর্বৃত্তরা পুলিশের পোশাক পরা ছিল এমন প্রশ্নর জবাবে তিনি আরো বলেন, এমন কোনো তথ্য পাইনি। তবে ট্রাকচালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।