ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ৮ অক্টোবর ২০২৪
মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের সর্বস্তরের শিক্ষার্থী ব্যানারে ফিলিস্তিন ও লেবাননে অব্যাহত ইসরাইলি হামলার প্রতিবাদ ও  বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহসিন আহমেদ সিলেট দক্ষিণ সুরমা কলেজ, নাফিল সিলেট সরকারি শাহপরান কলেজ, তাসিন সিলেট সরকারি আলিয়া মাদরাসা, জিহাদ দক্ষিণ সুরমা সরকারি কলেজ সিলেট, তাহমিদ মদন মোহন কলেজ সিলেটসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!