মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দোয়েল চত্বরে এ কর্মবিরতি ও মানববন্ধন করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা।
মানববন্ধনে রাজশাহী সিটি করপোরেশনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের নার্সরা অংশগ্রহণ করেন এবং বক্তারা বলেন, তাদের দাবিসমূহ মেনে না নিলে আগামীতে তারা সম্পূর্ণ কর্মবিরতিতে যাবেন।
.png)
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং শাখা প্রকাশিত প্রজ্ঞাপন ২৫ অক্টোবর ২০১৬ অনুযায়ী নার্সদের উচ্চ পর্যায়ের পদসমূহে পদায়নের ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের কথা থাকলেও বিসিএস ক্যাডারদের পদায়ন করা হচ্ছে। এসব পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদোন্নতির মাধ্যমে পদায়নের জন্য আন্দোলনরত নার্সরা জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলার নার্সিং সুপারভাইজার ও বিএনএ এ্যাডহক কমিটির সভাপতি কামরুন নাহার, নার্সিং ইন্সপেক্টর ও নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব মো. মামুনুর রশিদ।