স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার রায়পাড়া এলাকার এক ব্যক্তিকে প্রথমে একটি শিয়াল কামড় দিলে তিনি গুরুতর আহত হয়। পরবর্তীতে রায়পাড়াসহ কলাপাড়া, রংপুরহাটি, মধ্য অষ্টগ্রাম ও পূর্বঅষ্টগ্রামসহ বিভিন্ন এলাকার প্রায় ২০ জনকে কামড়ে আহত করে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অষ্টগ্রাম ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. ওয়াহিদুর রহমান খান জানান, সোমবার সন্ধ্যায় পাগলা শিয়ালের কামড়ে ২০ জন আহত অবস্থায় হাসপাতালে আসলে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
.png)