ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে পড়েছিল নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৭ অক্টোবর ২০২৪
সড়কে পড়েছিল নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ
ছবি: সংগৃহীত

মাগুরা টেক্সটাইল মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।  

সোমবার (৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের টেক্সটাইল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।  

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এখনো তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন থাকায় তার পরিচয় জানতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

Advertisement

মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল বলেন, মাগুরা-যশোর রোড এলাকায় টেক্সটাইল মিল গেটের সামনে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের ওপর দিয়ে গাড়ি চলাচল করায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!