ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে কমলো পেঁয়াজের দাম

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৬ অক্টোবর ২০২৪
অবশেষে কমলো পেঁয়াজের দাম
ফাইল ফটো

ভারত থেকে আমদানি বাড়ায় দিনাজপুরের হিলিতে অবশেষে পেঁয়াজের দাম কমেছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ১৫-২০ টাকা।

রোববার (৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে, দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বন্দরে আসা পাইকারি ব্যবসায়ীদের মাঝে।

বন্দর সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ছিল ৯০-৯৫ টাকা। বর্তমানে তা কমে হয়েছে ৭০-৭৫ টাকা।

Advertisement

হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক হেলাল উদ্দিন বলেন, ভারতে পেঁয়াজের উৎপাদন বাড়ায় সরবরাহ বেড়েছে। ফলে দেশটির বাজারে দাম কমায় হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, ভারতে রফতানি শুল্ক ও বাংলাদেশে আমদানি শুল্ক কমিয়ে আনার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। আগে আমদানি কিছুটা কম থাকলেও বর্তমানে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আসছে। এতে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। দুর্গাপূজাকে সামনে রেখে আমদানি বাড়লে দাম আরো কমে আসতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রাকিবুল বলেন, পেঁয়াজের দাম অনেকটাই কমে এসেছে। এটা আমাদের জন্য স্বস্তির ব্যাপার। তবে, দাম আরো কমাতে পদক্ষেপ নেয়া উচিত।

স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, গত তিন দিনে ১ হাজার ৮৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!