ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানির সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল লাবিব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ৬ অক্টোবর ২০২৪
নানির সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল লাবিব
লাবিব ইসলাম। ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে লাবিব ইসলাম নামে ৬ বছরের নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব কুয়াকাটার বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী জাকারিয়া জাহিদের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুদিন আগে মা-বাবার সঙ্গে নানা আইয়ূব আলীর বাড়ি পাখিমারা বেড়াতে যায় লাবিব। রোববার সকালে নানি ফজিলা বেগমের সঙ্গে লাবিব ও তার ছোটভাই লিহানকে নিয়ে শরীরচর্চা করতে বের হয়। সেখান থেকে অটোভ্যানে বাসায় ফিরছিল তারা। পথে পেছন থেকে আরেকটি অটোভ্যান তাদের অটোভ্যানে  ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে গেলে মাথায় আঘাত পায় লাবিব। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!