গত বৃহস্পতিবার বরিশাল মেট্রোর কোতোয়ালী থানার সহায়তায় চাঁদমারি এলাকা থেকে রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ ওই ছাত্রী পিরোজপুরের একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রীর বাড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের হোরের হাওলায়। গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান না পাওয়ায় তার স্বজনরা পুলিশের শরণাপন্ন হয়।
.png)
পিরোজপুর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান তথ্যপ্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কোতোয়ালী থানার সহায়তায় নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন।