ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

থানা থেকে লুট হওয়া ১০৫ গুলি মিলল খালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ৫ অক্টোবর ২০২৪
থানা থেকে লুট হওয়া ১০৫ গুলি মিলল খালে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট করা ১০৫টি চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার দক্ষিণপাড়া জোড়া ব্রিজের নিচে থেকে ওই গুলিগুলো উদ্ধার করা হয়। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খাল থেকে স্থানীয় ডুবুরির সহায়তায় ৭.৬২ চায়না রাইফেলের ১০৫টি গুলি উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট থানায় হামলা চালিয়ে লুটে নেয়া হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই গুলি উদ্ধার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!