ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্ব শিক্ষক দিবসে লালমোহনে ২৫ শিক্ষককে সম্মাননা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ৫ অক্টোবর ২০২৪
বিশ্ব শিক্ষক দিবসে লালমোহনে ২৫ শিক্ষককে সম্মাননা
বিশ্ব শিক্ষক দিবসে লালমোহনের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় বিশ্ব  শিক্ষক দিবস পালিত হয়েছে। 

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষ্যে ২৫জন শিক্ষককে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন- প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, মাদরাসা ও কলেজের অবসরপ্রাপ্ত সুপার এবং অধ্যক্ষ।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় বক্তারা বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। এই উন্নত ও মেধাবি জাতি গঠনে সবচেয়ে বেশি অবদান শিক্ষকদের। এছাড়াও মেধাবি এবং সুশিক্ষিত জাতি গঠনের মাধ্যমে শিক্ষকরাই উন্নত ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠিত আলোচনা সভায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সুপার এবং অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!