ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিচয় মিলেছে মাথাবিহীন খণ্ডিত নারীর মরদেহের

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০, ৫ অক্টোবর ২০২৪
পরিচয় মিলেছে মাথাবিহীন খণ্ডিত নারীর মরদেহের
নিহত লাভলী আক্তার। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহটি লাভলী আক্তার নামে এক নারীর।

তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা বাজার এলাকার মো. হাজিবরের মেয়ে। তিনি গাজীপুর জেলার কোনাবাড়ি থানার পল্লী বিদ্যুৎ এলাকায় স্বামী ওমর ফারুকের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

Advertisement

তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় বের করা হয়েছে। এছাড়াও পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি কে বা কারা করেছে তার তদন্ত হচ্ছে। পাশাপাশি ওই নারীর খণ্ডিত মস্তক উদ্ধারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সাভারের আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় বাবুল মোল্লার হালিমের দোকানের পাশ থেকে দুটি কার্টুন বক্সের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহের তিনটি খণ্ড উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!