ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ম গ্রেড: দাবি নয়, অধিকার

সহকারী প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন-সমাবেশ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ৪ অক্টোবর ২০২৪
১০ম গ্রেড: দাবি নয়, অধিকার
ছবি: ডেইলি বাংলাদেশ

১০ম গ্রেডের দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্য নিরসরে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আহ্বায়ক জসিম বেপারী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি দবিরুল ইসলাম, আশরাফুল আলম, ইসরাত জাহান প্রমুখ।

Advertisement

বক্তারা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা যত্ন করে বড় করে তোলেন, সেই শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয়। ১০ম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। সব ক্ষেত্রে ১০ম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে।

আন্দোলন চলাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন ও সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় জেলা ও উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!