ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পীরগঞ্জে হোসেন জিল্লুর রহমান

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫১, ৪ অক্টোবর ২০২৪
পীরগঞ্জে হোসেন জিল্লুর রহমান
ছবি: ডেইলি বাংলাদেশ

শহিদ আবু সাঈদ হেলথ ক্যাম্প উদ্বোধনের জন্য রংপুরের পীরগঞ্জে পৌঁছেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের নির্বাহী পরিচালক ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে তিনি রংপুরের পীরগঞ্জে পৌঁছান। এখানে ৪-৫ অক্টোবর (২ দিনব্যাপী) অনু‌ষ্ঠিতব্য শহিদ আবু সাঈদ হেলথ ক্যাম্প পরিদর্শন এবং বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন- পিপিআরসি ও ব্রাকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। 

Advertisement

উল্লেখ্য, তিনি আগামী ৫ তারিখ পর্যন্ত রংপুর মহানগরীর তাজহাট থানার ব্রাক লার্নিং সেন্টারে রাত্রিযাপন করবেন বলেও জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: রংপুর শহিদ
লিংক সফলভাবে কপি হয়েছে!