ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ৩ অক্টোবর ২০২৪
চাঁদপুরে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
চাঁদপুরে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

মৌসুমি বায়ুর সক্রিয় থাকার কারণে চাঁদপুরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অতি বৃষ্টিতে এখানকার জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুরে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। বৃষ্টিতে ভিজেই স্কুল, কলেজ ও মাদরাসায় গেছে শিক্ষার্থীরা।

এ দিকে, বৃষ্টির কারণে সড়কে যানবাহন ও লোকজনের চলাফেরা ছিল কম। এ ছাড়া জেলার আগাম সবজি চাষে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৈরী আবহাওয়া থাকলেও ঢাকা-চাঁদপুর ও নারায়ণগঞ্জ রুটে ছোট-বড় সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়েবুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা (২-৪) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!