ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ন্যাচারাল ডেনিম লিমিটেডের শ্রমিকদের কর্মবিরতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ৩ অক্টোবর ২০২৪
ন্যাচারাল ডেনিম লিমিটেডের শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ছবি

আশুলিয়ার টংগাবাড়িস্থ মন্ডল নীট ওয়্যারের পার্শ্ববর্তী গার্মেন্টস ন্যাচারাল ডেনিম লিমিটেডের শ্রমিকরা শ্রমিক হত্যা এবং শ্রমিকদের গুলিতে আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ফ্যাক্টরিতে কর্মবিরতি পালন করেছে।

পরে বুধবার বিকেল ৫টার দিকে ছুটি হলে তারা ফ্যাক্টরি ত্যাগ করে।

উল্লেখ্য, এই ফ্যাক্টরির শ্রমিকরা ৩০ সেপ্টেম্বর মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!