পালিয়ে যাওয়া আসামি মামুন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে তোলার সময় এক রোহিঙ্গা আসামি পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলমান। তিনি একটি অস্ত্র মামলার আসামি।
.png)
এ বিষয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র মামলায় মামুনকে গ্রেফতার করে এপিবিএন। পরে উখিয়া থানায় হস্তান্তর করলে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। তাকে অন্যান্য আসামির সঙ্গে আদালতে তোলার সময় কৌশলে পালিয়ে যান।