এ সময় তিনি বলেন, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। আমরা আশা করি এ উৎসব অত্যন্ত আনন্দপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হয়ে এবার দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে। প্রতি বছরের ন্যায় এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- র্যাব-৮ পিরোজপুর জেলা কমান্ডার মো. মাসুদুর রহমান মনির ও জেলা পূজা উদ্যাপন পরিষদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
.png)