ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের ছোবলের পরই শুরু বমি, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২ অক্টোবর ২০২৪
সাপের ছোবলের পরই শুরু বমি, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু
সন্ধ্যা রাণী দাস। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত সন্ধ্যা রাণী দাস (৩৭) উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙিনায় ফুল তুলতে যান সন্ধ্যা রাণী দাস। যাওয়ার পথে ধানক্ষেতের আইলে তার বাম পায়ে সাপে ছোবল দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তার বমি শুরু হয়।  পরে বাড়ির লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

Advertisement

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, পুলিশকে মৃতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে, খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!