ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে যুবলীগ নেতা গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ২ অক্টোবর ২০২৪
বান্দরবানে যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবান সদরে মেঘলা পর্যটনকেন্দ্রের সামনে থেকে যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু তৈয়ব চৌধুরী বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের চৌধুরীর ছেলে। 

জানা যায়, রাতে র‍্যাব-১৫, সিপিসি-৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে  গ্রেফতার করা হয়। পরে তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!