ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ড. বিজয়

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১ অক্টোবর ২০২৪
রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ড. বিজয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন ড. বিজয় প্রকাশ।

মঙ্গলবার এ পদে যোগদান করেছেন তিনি।

বিআইএফপিসিএল-রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Advertisement

রামপাল বিদ্যুৎকেন্দ্রের এমডি পদে যোগদানের আগে ড. বিজয় প্রকাশ ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (সেফটি, সাসটেইনেবল, ডেভলপমেন্ট, এনভাইরনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইআইটি, কানপুর থেকে নিয়োগের মাধ্যমে তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদান করেন। ড. বিজয় প্রকাশ ৩৫ বছরের বেশি সময় এনটিপিসিতে বিভিন্ন পদে চাকরি করেছেন।

ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্ডিয়ান ইনস্টি্টিউট অব টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নয়াদিল্লি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!