জানা যায়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক ঐ পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে চাঁদপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ জয়নব বেগম, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং সুপারভাইজার মাকসুদা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর মোসাম্মৎ শাহানারা আক্তার, মুক্তা বেগম, লাইলী বেগম, শারমিন সুলতানা, রুহুল বাশার, চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শামীমা আক্তার, নার্সিং স্টুডেন্ট মো. মাহবুব হোসেন, কমল মন্ডল প্রমুখ।
.png)
ঐ কর্মবিরতি দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এছাড়া নার্সিং ও মিড ওয়াইফাই সংস্কার পরিষদ চাঁদপুর জেলা কমিটির ১ দফা দাবি কর্মসূচি আগামী ২ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলে জানা যায়।