সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে আধা ঘণ্টার বেশি যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় প্রান্তে শতাধিক যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে।
.png)
গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল দাস জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে তরা ব্রিজ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশে একটি টিম যায়। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় কেউ নিহত হননি। তবে, দুই ট্রাকের চালক আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আর ট্রাক দুটিকে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।