ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া প্রেমের জেরে দুই ভাইকে ছুরিকাঘাত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
পরকীয়া প্রেমের জেরে দুই ভাইকে ছুরিকাঘাত
মোরেলগঞ্জ থানা -ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে পরকীয়া প্রেমের জেরে সাইফুল ইসলাম (৩৩) ও তার ভাই আরিফুল ইসলামকে (৩০) উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ১২টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর জখম দুই ভাইকে বেলা ২টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সাইফুল ও আরিফুল মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে।

Advertisement

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল শেখের স্ত্রীর সঙ্গে জিউধরা গ্রামের এক যুবকের পরকীয়া প্রেমের জেরে সোমবার আরিফুল ও তার ভাইকে ৫-৬ জনের একদল যুবক এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

ঘটনার পরে থানা পুলিশ ও স্থানীয় সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পরকীয়া প্রেমের জেরে দুই ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!