সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকাস্থ মন্ডল নিটওয়্যারের শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে টংগাবাড়ি এলাকায় অবস্থান গ্রহণ করে। এতে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় সেনা, র্যাব ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। দুপুর ১২টার দিকে ইট পাটকেল নিক্ষেপ করে সেনাবাহিনীর ৫টি গাড়ি ভাঙচুর করলে শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য শিল্প পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং সেনাবাহিনীও ৪০-৫০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরিস্থিতির প্রেক্ষিতে ঐ এলাকার সড়ক সংলগ্ন কিছু ফ্যাক্টরিতে ছুটি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে।
.png)