বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক কর্মকর্তা আমজাদ হোসেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, প্রধান শিক্ষক অশোক অধিকারী, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক হ্যাপী তালুকদারসহ অনেকে বক্তব্য রাখেন।
.png)
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, সন্তানদের লেখাপড়ায় মায়েদের আরো দায়িত্বশীল হতে হবে। বাসায় যেন তারা কখনো মোবাইল হাতে না নেয়, সেদিকে নজর রাখতে হবে। একবার মোবাইলে আসক্ত হয়ে পড়লে লেখাপড়ায় মনোযোগ কমে যায়।