নিহতরা হলেন রাধানগর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো আরফাত তাজ (৫) ও একই গ্রামের ফজলুল ইসলামের ছেলে ইউনুস মিয়া (৫) উভয় সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরফাত ও ইউনুস প্রতিদিনের মতো আজকেও বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। কিন্তু হঠাৎ দুই পরিবারের সদস্য তাদের বাড়ির পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে একপর্যায়ে দুইজনের লাশ বাড়ির পাশে করচার হাওরের পানিতে ভেসে উঠে।
.png)
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অজান্তে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।