ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে দেড় হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ভৈরবে দেড় হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
নিষিদ্ধ চায়না (রিং) জাল ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার নিষিদ্ধ চায়না (রিং) জাল ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মেঘনা ও ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি।

এ সময় পরিতোষ ও মুর্শিদ মিয়া নামের দুই জেলেকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ভৈরব নৌ-থানা পুলিশ সহায়তা করেন। অভিযান শেষে ব্রহ্মপুত্র নদ এলাকায় উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভৈরব উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান। 

Advertisement

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি বলেন, মা ইলিশ মাছ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান পরিচালনা হয়। এছাড়াও মৎসজীবীরা নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করেন। মাছের ডিম ছাড়ার এই মৌসুমে মা ইলিশ ও জাটকা নিধন বন্ধ না করলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংসসহ দুই মৎসজীবীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!