জানা গেছে, শুক্রবার দুপুর পর্যন্ত গত সাত দিনে জ্বর নিয়ে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন পাঁচ ব্যক্তি। মাত্রাতিক্ত জ্বরের কারণে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাদের ডেঙ্গু পরীক্ষা করানো হয়। এতে একে একে প্রত্যেকের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আক্রান্তদের মধ্যে একজন বয়স্ক ও বাকি চারজন যুবক রয়েছেন। এরমধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন হলেও দুজন সুস্থ হওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে।
.png)
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা রোগীর মধ্যে পৌর শহরের রহমতনগর এলাকার শান্ত (১৮), ঝাউপাড়ার সোহাগ ইসলাম (৩০) ও নাফিম রেদওয়ান সানী (১৯) পুরুষ ওয়ার্ডে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হারুনুজ্জামান বলেন, এখন পর্যন্ত পাঁচজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রত্যেক রোগী পার্বতীপুরের বাসিন্দা হলেও বিভিন্ন কাজে ঢাকায় গিয়ে তারা ডেঙ্গুতে আক্রান্ত হন। এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকলেও আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।