ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার অন্যতম আসামি সাদেক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার অন্যতম আসামি সাদেক গ্রেফতার
ছবি: সংগৃহীত

কক্সবাজার চকরিয়ায় তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার অন্যতম আসামি সাদেককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাদেক চকরিয়ার মোহাম্মদ খাইরুজ্জামান ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গ্রেফতারকৃত সাদেক লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। জিজ্ঞাসাবাদে সে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছে। তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, লেফটেন্যান্ট তানজীম হত্যায় দুটি মামলা হয়েছে। ডাকাতি ও হত্যার ঘটনায় একটি মামলা করেছেন সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ। অস্ত্র আইনে করা অপর মামলার বাদী এসআই আলমগীর হোসেন। দুই মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!