ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৪
বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় টিএস ক্যাজুয়াল ওয়ার ফ্যাক্টরির শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ নাইট বিল ও টিফিনের টাকা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উৎপাদন কাজ বন্ধ করে নিজ নিজ মেশিনে বসে কর্মবিরতি শুরু করেন ১০৫০ জন শ্রমিক।  

দাবির বিষয় নিয়ে কারখানার মালিকপক্ষের লোকজন শ্রমিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন।

Advertisement

শিল্প পুলিশ কারখানার বাহিরে সতর্ক অবস্থায় অবস্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!