ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় গ্লোবাল এ্যটিয়ার ফ্যাক্টরির শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় গ্লোবাল এ্যটিয়ার ফ্যাক্টরির শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

ঢাকার আশুলিয়া থানাধীন ঘোড়াপীর মাজার সংলগ্ন গ্লোবাল এ্যটিয়ার লি. ফ্যাক্টরির শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি ও টিফিনের মানোন্নয়নসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন।  বুধবার বিকেল ৩টার দিকে ফ্যাক্টরির শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।

জানা যায়, আশুলিয়ার ঘোড়াপীর মাজার সংলগ্ন গ্লোবাল এ্যটিয়ার ফ্যাক্টরির শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি ও টিফিনের মানোন্নয়নসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করে। এ সময় তারা কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির নিচে অবস্থান করে। পরবর্তীতে সেনাবাহিনী এবং শিল্প পুলিশের টহল ফ্যাক্টরির সামনে উপস্থিত হলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ প্রশাসনের সামনে আগামীকাল ২৬ সেপ্টেম্বর বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিকেল ৪টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরি এলাকা ত্যাগ করে।  

ফ্যাক্টরিটি ঢাকা ইপিজেড এর পুরাতন জোনে অবস্থিত গোল্ডটেক্স গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। গোল্ডটেক্স গ্রুপের ৪ টি ফ্যাক্টরি আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে অনিদৃষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!