ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৪
গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক
অভিযুক্ত এসআই মেহেদি হাসান -ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে গৃহবধূর ঘরে রাত্রীযাপনকালে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে পুলিশের এক এসআই ধরা পড়েছেন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত এসআই মেহেদি হাসান চাটমোহর থানাধীন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের এক গৃহবধূ একটি মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া-আসা করতেন। মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। এমন পরিস্থিতিতে তাদের দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর এই সম্পর্ক থেকে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

Advertisement

সম্প্রতি ওই গৃহবধূ পার্শ্ববর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিণপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে এসআই মেহেদী ওই বাড়িতে গিয়ে গৃহবধূর সঙ্গে একই ঘরে রাত্রীযাপন করছিলেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে এক রুমে থাকা অবস্থায় আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে এসআই মেহেদীকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব জানান, ঘটনাটি জানার পরে আমি সেখানে গিয়েছিলাম। এলাকার মানুষ এসআই মেহেদীকে আটক করার পরে প্রথমে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম জানান, বিষয়টি জানার পরে আমি ওই গৃহবধূর বাড়িতে গিয়েছিলাম। সে সমস্ত বিষয় আমার নিকট অস্বীকার করেছে। তবে এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্তে ঘটনার সত্যতা পেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত এসআই মেহেদী হাসানের মন্তব্য জানতে তার ফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!