ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪
নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে নারীর লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৪ দিন পরে পুকুর থেকে খুশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর পৌরসভার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর ঐ নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। খুশিদা আক্তার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুর রহমান ও মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ তারিখ বিকেল থেকে খুশিদা আক্তার নিখোঁজ হয়। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পুকুর থেকে পঁচা গন্ধ পেয়ে পুকুর পাড়ে গেলে লাশ ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।

Advertisement

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, নিখোঁজের চারদিন পরে নগর সুন্দরদী গ্রামের একটি পুকুর থেকে ঐ নারীর পাঁ বাধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!