স্বপন আখাউড়া পৌর এলাকার নিজাম খানের ছেলে। মঙ্গলবার দুপুরে বিয়াল্লিশর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির কাছে বিভিন্ন ব্র্যান্ডের ৪৯টি এনড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। বিক্রি করতে গন্তব্য যাওয়ার আগেই পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
বিকেলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই মো. মোশারফ হোসেনের নেতৃত্বে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪৯টি ভারতীয় মোবাইল ফোনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানায় মামালা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)